এমএ আউয়াল আশিক:
বিগত বছরগুলোতে দূর্বিষহ যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র নামের বাসের চাকা পাংচার হয়েছে, ব্রেক ফেল করেছে, কাচগুলো ভেঙ্গে গেছে আমরা বলেছিলাম সেগুলো সংস্কার করে জনাব তারেক রহমান সাহেবকে ড্রাইভারের আসনে বসান কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শে তারেক রহমানকে ভাঙ্গা বাসের ড্রাইভারের আসনে বসানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে সিরাজদীখান উপজেলার নিমতলা বাস স্ট্যান্ডে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরে বলেন,সরকার যদি বারবার সংবিধানের দোহাই দেয়, তাহলে আমি বলতে চাই—সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, ২০২৪ সালে নয়। সংবিধান যদি অক্ষরে অক্ষরে মানতেই হয়, তাহলে তারেক রহমানের লন্ডনে থাকার কথা, সালাউদ্দিন সাহেবের শিলংয়ে গেস্ট হাউজে থাকার কথা, আর হাজার হাজার নেতাকর্মীর ধানক্ষেতে থাকার কথা।
একটি বিষয় আজ স্পষ্ট—বিএনপির যারা ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা ভালো নেই; বরং ভালো আছেন ৫ আগস্টের পর দলে অনুপ্রবেশকারীরা। যেসব সংগ্রামী নেতা বিএনপিতে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য এনসিপির দরজা খোলা। আপনারা আমাদের দলে যোগ দিন এবং দেশ গঠনে ভূমিকা রাখুন।”
সিরাজদীখান উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপিতত্বে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়হ আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হায়দয়, জাতীয় যুব শক্তির আহবায়ক তারিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক,জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

