Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৫ pm ১২, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
নওগাঁয় চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয় চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় নওগাঁ  জেলা পুলিশ সুপারের  বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১১ জুলাই নওগাঁ সদর মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ৪৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুইশা ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় চোলাই মদসহ বিকাশ চন্দ্র (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার হাপানিয়া এলাকার একে নাথের ছেলে।

একই দিনে আরেকটি অভিযানে নওগাঁ শহরের নুনিয়া পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ (সাত) লিটার দেশীয় চোলাই মদসহ শ্রী কার্তিক মহন্ত (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত গোপাল মহন্তের ছেলে এবং চকদেব নুনিয়া পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: #মাদক_গ্রেফতারঅপরাধচোলাই মদদুই মাদক ব্যবসায়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের মধ্যনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর
  • আগামীকাল বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শ্রীমঙ্গল হাসপাতালে দুই ক্লিনার নিয়োগের সিদ্ধান্ত
  • টানা বৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ
  • চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম