Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত শিশুসহ ২

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪২ pm ১১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত শিশুসহ ২

মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত শিশুসহ ২

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার, বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা সদরের শমসেরনগর রোডে এক মর্মান্তিক সড়ক দু/র্ঘ/টনায় প্রাণ হারিয়েছেন আব্দুল কাদির নামে এক মোটরসাইকেল আরোহী। আজ শনিবার দুপুর ১১টার দিকে শমসেরনগর রোডের মাতার কাপন শিমুলতলা বাজার সংলগ্ন ‘বেগের বাড়ি গ্যাস পাম্পের’ সামনে টমটম ও মোটরসাইকেলের এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুল কাদিরের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে শমসেরনগর রোডের বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনের প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির টমটমের সাথে মোটরসাইকেলের জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আব্দুল কাদির ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে যান। মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই সংঘর্ষে টমটমে থাকা এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান: “হঠাৎ বিকট শব্দ শুনে আমরা গ্যাস পাম্পের সামনে ছুটে যাই। এসে দেখি র*ক্তাক্ত অবস্থায় একজন মাটিতে পড়ে আছেন, আর পাশে একটি শিশুসহ দুজন যন্ত্রণায় ছটফট করছে। আমরা তাৎক্ষণিকভাবে মানবিক দিক বিবেচনা করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”
এই মর্মান্তিক দু/র্ঘটনার পর পরই শমসেরনগর রোডের শিমুলতলা বাজার ও আশেপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ব্যস্ততম এই সড়কে প্রায়শই বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে দু/র্ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ নিহতের ম/রদেহ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা নিহতের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শমসেরনগর রোডে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, বেপরোয়া ড্রাইভিং বন্ধ এবং সড়ক দু/র্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
Tags: One killedtwo injured—including a child—in head-on collision between a Tomtom and a motorcycle in Moulvibazar.আহত শিশুসহ ২মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ, শাস্তি ও ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সদরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মেইজ ফাউন্ডেশনে উদ্বোধনে শহিদুল ইসলাম বাবুল এমপি
  • জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় দুই নারীসহ এক বৃদ্ধ
  • যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান: ট্রাম্প
  • একাধিক ছেলের সঙ্গে প্রেমের অভিযোগ, মেয়েকে হত্যা করে বস্তাবন্দি বাবা-মা!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম