মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
রংপুরে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি শনিবার (১১ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।
সকাল ১১টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ শেষে সকাল সাড়ে ১১টার দিকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
জানা গেছে, আজ দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন।

