Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ১১, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষা একে অপরের পরিপূরক। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের কল্যাণ সমান গুরুত্ব পাবে।

শুক্রবার (১০ জুলাই) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পরিবেশমন্ত্রী।

মন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এখন আর কেবল একটি বিকল্প উদ্যোগ নয়, বরং এটি জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। ব্যক্তি পর্যায়ের আন্তরিক উদ্যোগও পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আর সেই উদাহরণই সৃষ্টি করেছেন এ বছরের সম্মাননাপ্রাপ্তরা।

তিনি আরও বলেন, প্রকৃতি সংরক্ষণের এই চেতনা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে, যাতে পরিবেশ রক্ষাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া যায়।

আবদুল আউয়াল মিন্টু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তার মতে, এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের ‘সবুজ ভবিষ্যতের নির্মাতা’ এবং ‘নীরব পরিবেশযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, তাঁদের কাজ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

Tags: উন্নয়নপরিবেশমন্ত্রীপ্রকৃতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আসছে রেশন সুবিধা
  • সদরপুরে মেইজ ফাউন্ডেশনের উদ্বোধন
  • রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
  • ৫২ দিন পর মধ্যপাড়া গ্রানাইট খনিতে পাথর উত্তোলন শুরু
  • আজ রাজশাহী সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভোট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম