Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৬ pm ১১, জুলাই ২০২৬
in Lead News
A A
0
নলছিটিতে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ

নলছিটিতে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকি আক্তার (৩০) নামে এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার মেয়েকে সঙ্গে নিয়ে ফেরিঘাট এলাকায় এসে ফে‌রির উপর থে‌কে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরে মা ও শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কিছুদিন আগে লাকি আক্তার ও তার স্বামী সাইদুল ইসলামের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মেয়ের অভিভাবকত্ব ও তাকে নিজের কাছে রাখার বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

লাকি আক্তার গণমাধ্যমকে বলেন, বিবাহবিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার চাপ এবং দীর্ঘদিনের পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আবেগের বশে তিনি নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু নিরাপদ রয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় একটি সম্ভাব্য প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

Tags: নলছিটিতে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত কক্সবাজার
  • ইরানের হাতে হত্যার শিকার হলে কী করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি: ট্রাম্প
  • জামালপুরে এমপির গাড়ীতে বিএনপির হামলা
  • চ্যানেল আই থেকে ব্র্যান্ডের ঘড়ি উপহার পেলেন পূর্নিমা
  • ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম