Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের সঙ্গে চুক্তি পুরোপুরি শেষ: ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৯ pm ০৮, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত আর বহাল নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ওই সমঝোতা এখন ‘শেষ’ হয়ে গেছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে চুক্তিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, “আমি মনে করি এটি শেষ।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাকে আরও দুর্বল করে দিতে পারে।

এর আগে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, অভিযানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত অভিযানে ইরানের অভ্যন্তরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও উত্তেজনা কমার তেমন কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সানজিদা হত্যা মামলায় গ্রেপ্তার আসামির স্বীকারোক্তি
  • তারেক খাঁনের মানবিকতায় ২০ বছর পর হুইলচেয়ার পেলেন গৌড় চন্দ্র
  • শ্যামনগরে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ
  • ১৩ জুলাই বরিশাল যাচ্ছেন তারেক রহমান
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির মধ্যে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম