Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৪ pm ০৭, জুলাই ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0
দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে মহাসড়কে মালবাহি পিকাপের ধাক্কায় প্রান গেলো ছেলে ও স্ত্রীর। আজ মঙ্গলবার  (৭ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকার দিনাজপুর -পঞ্চগড় মহাসড়কে। 
নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মোঃ নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে মোঃ আব্দুল্লাহ (৩)। আহত মোটর সাইকেল চালক মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানায়, মোঃ নাজমুল ইসলাম স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মোঃ আব্দুল্লাহ কে মোটরসাইকেলে নিয়ে ভোরে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে পিছন থেকে ঠাকুরগাঁও গামী মাছের পিকাপ ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এসময় পিকআপটি টি মা ও ছেলের শরীরের উপর দিয়ে পিষ্ট করে পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার কর্তব্যরত রাত্রিকালীন হাইওয়ে ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই দেবাশীস রায় জানায় সংবাদ পেয়ে ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হই, ভোরের কারনে জনগন না থাকায় পিকাপটি পালিয়ে যায়। সড়কের যান চলাচলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আবু বক্কর সিদ্দীক জানায়, মা ও ছেলে ২জন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় এবং আহত নাজমুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহনে আইন মামলা দায়ের করা হয়েছে।
,
Tags: দিনাজপুরদুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম