Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ০২, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) আবারও ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের মুখে পড়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে অন্তত ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৪০০।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডিআর কঙ্গোর জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএসপি) জানিয়েছে, গত ১৫ মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৩১ শতাংশেরও বেশি।

এদিকে, প্রাদুর্ভাবের কেন্দ্র থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কিসাঙ্গানিতেও প্রথমবারের মতো ইবোলা শনাক্ত হয়েছে। ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যুর পর পরীক্ষায় তার দেহে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ওই নারীর মরদেহ ইতুরি প্রদেশের নিয়া নিয়া এলাকা থেকে গোপনে মোটরসাইকেলে করে কিসাঙ্গানিতে আনা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ইবোলায় মৃত ব্যক্তির মরদেহও অত্যন্ত সংক্রামক হওয়ায় দাফনের সময় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাস। এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতুরি প্রদেশ, যেখানে মোট মৃত্যুর ৮৩ শতাংশের বেশি ঘটেছে। ইতোমধ্যে ভাইরাসটি উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশেও ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী হওয়ায় উগান্ডা ও দক্ষিণ সুদানেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইবোলা বাতাসের মাধ্যমে ছড়ায় না। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, লালা, ঘাম, বমি, মল-মূত্রসহ শরীরের বিভিন্ন তরলের সংস্পর্শে এলে সংক্রমণ ঘটে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, চিকিৎসা সরঞ্জাম কিংবা মরদেহ স্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

ইবোলার সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, প্রচণ্ড দুর্বলতা, মাথাব্যথা, গলাব্যথা, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি ও ত্বকে ফুসকুড়ি। রোগের গুরুতর পর্যায়ে নাক, মুখ ও শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে। এ কারণেই রোগটিকে হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণজনিত জ্বর বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ইবোলায় গড়ে প্রায় ৫০ শতাংশ রোগীর মৃত্যু হয়। গত পাঁচ দশকে আফ্রিকাজুড়ে এই ভাইরাসে ১৫ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে।

Tags: ইবোলাকঙ্গোয়প্রাণহানিবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়
  • ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস
  • বিশ্বকাপে টানা তিন জয়ের পরও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম