Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৯ pm ০২, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা চলার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চনের কালীঘাট সফর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বৃষ্টির মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কালীঘাটে পৌঁছান জয়া বচ্চন। সেখানে তাকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। নির্বাচনে পরাজয়ের পর ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের ফল প্রকাশের পর সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব কলকাতায় এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করে তার অভিযোগের প্রতি সমর্থন জানান। তবে পরে সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা কিরণময় নন্দ প্রকাশ্যে মন্তব্য করেন, জনগণের রায়েই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। তার এই বক্তব্যের পর দুই দলের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে জয়া বচ্চনের কালীঘাট সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও পারস্পরিক যোগাযোগ ও সৌজন্য সম্পর্ক এখনও বজায় রয়েছে। এই সাক্ষাৎ সেই বার্তাই বহন করতে পারে।

তবে বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারপরও পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জয়া বচ্চনের এই সফরকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতের বিরোধী রাজনৈতিক সমীকরণে এর প্রভাব থাকতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

Tags: কালীঘাটজয়া বচ্চনবিশেষ নিউজমমতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস
  • বিশ্বকাপে টানা তিন জয়ের পরও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু
  • সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম