Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি হলেন বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩১ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি হলেন বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি হলেন বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রবীণ সাংবাদিক এম এ মান্নান সাংবাদিক কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এলাকার সুধীজনরা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দদেরকে ফেসবুকে এবং মোবাইল ফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

গত ২৪ জুন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নানের সর্বসম্মতিক্রমে তাঁকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান এম এ মান্নান দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় বলেন,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান সাহেবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের উন্নয়ন সহ সাংবাদিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাব।

তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য, সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বিএসকেপিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

এম এ মান্নানকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

Tags: মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি হলেন বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস
  • বিশ্বকাপে টানা তিন জয়ের পরও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু
  • সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম