Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থী স্বাস্থ্যসেবা নিয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগিতায় আয়োজিত ‘ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬’-এর উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য মিসেস আমেনা শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর সহসভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি। সঞ্চালনা করেন চাকসুর ছাত্রীকল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা) ও সহকারী ছাত্রীকল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
এ সময় চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর এবং নির্বাহী সদস্য সালমান ফারসি সাকিব ও আদনান শরীফ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসুবিধা দিয়ে সব ধরনের সেবা দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার কথা বিবেচনায় এমন উদ্যোগ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, গতানুগতিক ছাত্ররাজনীতির বাইরে এসে চাকসু শিক্ষার্থীদের কল্যাণে নতুনধারার কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক ও আর্থিক নানা সীমাবদ্ধতার কারণে অনেক ছাত্রী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ভবিষ্যতে চট্টগ্রামেই বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

চাকসুর ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবংওঠে নিয়মিত চাকসু নির্বাচন অব্যাহত রাখারও অনুরোধ করেন।

চাকসুর সহ-ছাত্রীকল্যাণবিষয়ক সম্পাীদক জান্নাতুল ফেরদাউস রিতা জানান, ক্যাম্পে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। তবে নিবন্ধনের বাইরেও অনেক ছাত্রী চিকিৎসাসেবা নিয়েছেন। ক্যাম্পে গাইনোকলজি, মেডিসিন, ডার্মাটোলজি ও নিউট্রিশন—এই চারটি বিভাগে ১২ জন চিকিৎসক সেবা প্রদান করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস
  • বিশ্বকাপে টানা তিন জয়ের পরও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু
  • সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম