Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১ হাজারের বেশি অনুপস্থিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৬ pm ০২, জুলাই ২০২৬
in Lead News, শিক্ষা
A A
0
সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১ হাজারের বেশি অনুপস্থিত

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১ হাজারের বেশি অনুপস্থিত

সত্যজিৎ দাস:

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে। বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট, মৌলভীবাজার,হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সিলেট ও মৌলভীবাজার জেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তবে প্রথম দিনের পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলাভিত্তিক অনুপস্থিতির তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন অনুপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলায় ১০ হাজার ১৮০ জনের মধ্যে ২৩৯ জন, মৌলভীবাজার জেলায় ১১ হাজার ৩২৮ জনের মধ্যে ২৫৪ জন এবং সুনামগঞ্জ জেলায় ১০ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন অনুপস্থিত ছিলেন।

মৌলভীবাজার ও সিলেট জেলায় কেন্দ্রগুলোতে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি অভিভাবকদের ভিড় এবং প্রশাসনের নজরদারি লক্ষ্য করা যায়,যা পরীক্ষার পরিবেশকে আরও শৃঙ্খলাপূর্ণ করে তোলে।

এদিকে সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশের ৪ হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীও এবার অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা প্রশাসন সার্বিকভাবে তৎপর রয়েছে।

Tags: সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১ হাজারের বেশি অনুপস্থিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিনিসিয়াসের সাফল্যের পেছনে আনারস
  • বিশ্বকাপে টানা তিন জয়ের পরও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু
  • সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম