Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুবদল নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুরে প্রতিবাদ মিছিল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ২৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে নাশকতা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ মিছিলটি দৌলতপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন অপপ্রচার, নাশকতামূলক তৎপরতা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো নাশকতা, অপপ্রচার ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, “দৌলতপুরে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট। কোনো ধরনের অপপ্রচার কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
  • সৌদি আরবে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা
  • অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ
  • নয়া দিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
  • নিজের স্বর্ণ বিক্রি করলেই কি ভ্যাট দিতে হবে?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম