অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্বে থাকা ১৭ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
সোমবার (২২ জুন) একযোগে তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে রয়েছেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
অন্যদিকে পদত্যাগ করা সহকারী অ্যাটর্নি জেনারেলদের তালিকায় রয়েছেন ইমরুল কায়েস রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।
এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

