শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২২ জুন) রাতে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গারবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গার বাড়ি এলাকার আনিছুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও মুশরুত পানিয়ালপুকুর এলাকার সোহাব ইসলামের ছেলে নাঈম ইসলাম নায়েব (২১)।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। তল্লাশী করা হলে আসামীদের কাছ থেকে ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার করে জব্দ করা হয়।এসময় ঘটনাস্থলেই উপস্থিতদের সামনে মোবাইল ফোন ও ল্যাপটপ ঘেটে ভিসা প্রতারণা সংক্রান্ত ও জালিয়াতির উদ্দেশ্যে এডিটকৃত কাগজপত্র সহ প্রতারনার উদ্দেশ্যে তৈরীকরা বিভিন্ন আলামত সহ ভুয়া বিদেশী নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনকৃত হোয়াটসঅ্যাপ, ইমো এ্যাকাউন্ট এবং অনলাইন কেসিনো জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান বলেন, আসামিরা তাদের মোবাইল ও ল্যাপটপের এপসগুলো ব্যবহার করেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তিদের বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে প্রতারনা করে অর্থ হাতিয়ে আসছে।এই ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২২, তারিখ-২২/০৬/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৭২/২০২৬, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) ধারা। পরে আসামীদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে।

