Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বামীকে ছাড়াতে গিয়ে পুলিশের ওপর হামলা, স্ত্রী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ২০, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

স্বামীকে জোরপূর্বক লকআপ থেকে মুক্ত করার চেষ্টা এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সারিনা বিবি (৩৭)। পুলিশ তাকে তার নিজ বাসস্থান থেকে আটক করে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৮ জুন নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আটক করা হয়। এরপর থেকে তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার হেফাজতে ছিলেন।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার সারিনা বিবির নেতৃত্বে একদল সমর্থক ফলতা থানায় হামলা চালিয়ে আটক নেতাকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে।

তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, পুরো ঘটনাটির পরিকল্পনা ও নেতৃত্ব দেন সারিনা বিবি। পুলিশের হেফাজতে থাকা স্বামীকে জনসমক্ষে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনার প্রতিবাদ থেকেই এই হামলার সূত্রপাত বলে জানা যায়।

এদিকে ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা এবং সহিংসতার অভিযোগে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Tags: পুলিশবিশেষ নিউজস্বামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেতার অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল বিদেশি মদ উদ্ধার
  • গোদাগাড়ীতে ফসলি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • ২৪-এর আন্দোলনের ধারাবাহিকতায় ২৬-এর রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে: ডা. শফিকুর রহমান
  • সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাধিক নেতার পদত্যাগ ঘোষণা
  • ববিতে লাগামহীন লোডশেডিংয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম