Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোদাগাড়ীতে ফসলি জমির টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জরিমানা ১ লাখ টাকা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ২০, জুন ২০২৬
in অন্যান্য, আইন ও আদালত, কৃষি
A A
0
মোঃ জালাল হোসেন, গোদাগাড়ী,রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কানাইডাংগা এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কানাইডাংগা এলাকায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এতে হুমকিতে পড়ছিল স্থানীয় কৃষি ও পরিবেশ। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় সেখানে আচমকা অভিযান চালান ইউএনও ইসরাত জাহান।অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সত্যতা মেলায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন,“কৃষি জমি আমাদের অমূল্য সম্পদ। ফসলি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষির ক্ষতি করে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে ফসলি জমি রক্ষায় প্রশাসনের এমন ঝটিকা ও আইনানুগ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ও স্থানীয় কৃষকেরা। তারা আশা প্রকাশ করেন, এই অভিযানের ফলে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রবণতা বন্ধ হবে।
Tags: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটভ্রাম্যমাণ আদালতস্থানীয় কৃষি ও পরিবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
  • পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ছে আর্থিক সুবিধা
  • মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’
  • নবগঠিত সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম