Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৪-এর আন্দোলনের ধারাবাহিকতায় ২৬-এর রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠিত হয়েছে: ডা. শফিকুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২১ pm ২০, জুন ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

‎এমএ আউয়াল আশিক:
‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলন এবং সেখানে আত্মত্যাগকারীদের অবদানই ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক বাস্তবতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ না ঘটলে ২০২৬ সালের জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হতো না।

‎শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
‎মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

‎বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ইতিহাসে ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতো ২০২৪ সালও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ওই সময় যারা জীবন দিয়েছেন তাদের অবদান জাতির কাছে মর্যাদার সঙ্গে স্মরণ করা উচিত।

‎তিনি আরও বলেন, বর্তমান সরকার ও বিরোধী দলের অবস্থান তৈরি হওয়ার পেছনেও ২০২৪ সালের আন্দোলনের প্রভাব রয়েছে এবং শহীদদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।
‎সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, গণভোটে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে মত দিয়েছে। জনগণের এই রায়কে গুরুত্ব দিয়ে সংস্কার বাস্তবায়ন করা প্রয়োজন, অন্যথায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

‎সরকারের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি দমনে প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান নয়। এতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ‎ব্যবসায়িক পরিবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নরায়ণগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার বিষয় উঠে এসেছে এবং অনেকে খোলামেলা মত প্রকাশে সংকোচ বোধ করছেন।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামীরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
  • পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ছে আর্থিক সুবিধা
  • মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’
  • নবগঠিত সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম