Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাধিক নেতার পদত্যাগ ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৭ pm ২০, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সংগঠনকে শক্তিশালী করতে এবং জনকল্যাণে কাজ করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতার স্বেচ্ছাচারী আচরণে তারা হতাশ হয়েছেন।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখতে পারছে না। এ কারণেই তারা সম্মিলিতভাবে দলীয় পদ ও সাংগঠনিক সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, ১৯ জুন ২০২৬ থেকে দলীয় সব কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকবে না।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এমএ হালিম ও জিএম হাসান।

এছাড়া কেশবপুর উপজেলা সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা সভাপতি মো. শফিয়ার রহমান, সদর উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেকে পদত্যাগ করেন।

তাদের মধ্যে আরও রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী ও মাস্টার ফিরোজ।

সংবাদ সম্মেলনে তারা জানান, ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কিনা—তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ।

Tags: পদত্যাগযশোর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
  • পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ছে আর্থিক সুবিধা
  • মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’
  • নবগঠিত সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম