Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইচেষ্টা, সিএনজিসহ আটক ৩

Muskan ParvezbyMuskan Parvez
১০:৫২ pm ১৭, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পশ্চিম দামুদরপুর এলাকার সুরুজ্জামান (৫৪), বোয়ালী এলাকার শাহাজাহান ফিরোজ (৫২) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর এলাকার শাকিল হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ নামের এক ধান ব্যবসায়ী স্থানীয় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পাঁচ ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় সিএনজি চালক তাঁকে ডেকে কথা বলার চেষ্টা করলে তিনি কাছে যান। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাঁর পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

রহমতুল্লাহ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সিএনজিসহ তিনজনকে আটক করেন। তবে সিএনজি চালকসহ আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ পাঁচজনকে আসামি করে থানায় ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

Tags: ছিনতাইচেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চুয়াডাঙ্গায় রেলক্রসিং দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
  • হরমুজ প্রণালি নিরাপদে পার হলো জাপানি তেলবাহী জাহাজ
  • যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়
  • জামিনে মুক্তি পেয়েও মুক্তি মিলল না আ.লীগ নেতার, আবারও জেলগেটে আটক
  • সাকলায়েন–পরীমনি সম্পর্ক নিয়ে নায়িকার মন্তব্যে যা উঠে এসেছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম