Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামিনে মুক্তি পেয়েও মুক্তি মিলল না আ.লীগ নেতার, আবারও জেলগেটে আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ১৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

শুক্রবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর মো: সিরাজুল হক খন্দকার তৃতীয়বারের মতো জেলগেট থেকেই আটক হয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। মো: সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ।

গত ২৫ মে প্রথমবার জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেটেই তাকে আটক করে ডিবি পুলিশ। পরে ২০২৩ সালে লালমনিরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর দ্বিতীয়বার জামিনে মুক্তি পাওয়ার পরও জেলগেট থেকে তাকে আটক করে ডিবি। পরে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ আজ সকালে তৃতীয়বারের মতো জামিনে মুক্তি লাভের পরও জেলগেট থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। তবে এবার কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

জানা গেছে, ২০২৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ অভিযানে গ্রেফতার হওয়ার পর এক বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন সিরাজুল হক। পরবর্তীতে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন লাভ করলেও প্রতিবারই নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরপর তিনবার জামিন লাভের পরও জেলগেট থেকে পুনরায় আটকের ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: দুই মামলায় ২৪ জন আসামি
  • স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির
  • তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
  • গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম