Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ:আনোয়ার আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৫ pm ১৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া গ্রামে মক্তবে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার মিয়াকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে এই পাশবিক নির্যাতনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আনোয়ার মিয়া একই এলাকার মৃত মুসলিম মাস্টারের ছেলে এবং এলাকায় সুদের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়,সকালে শিশুটি দক্ষিণ লামুয়া মসজিদের মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে অভিযুক্ত আনোয়ার মিয়া মক্তবের ইমামের জন্য টিফিন পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে শিশুটিকে তার নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা আটকে শিশুটির ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী শিশুর ভাষ্যমতে,”সকাল ৭টা থেকে প্রায় ৯টা পর্যন্ত তাকে ঘরের ভেতরে আটকে রাখা হয়েছিল। একপর্যায়ে অভিযুক্ত আনোয়ার বালিশ আনার জন্য ঘরের বাইরে গেলে সেই সুযোগে শিশুটি ঘর থেকে দৌড়ে পালিয়ে আসে। পরে স্থানীয় লোকজন এলাকার একটি কবরস্থানের পাশে শিশুটিকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি উপস্থিত সবার কাছে ঘটনার বিবরণ দেয়।”

এদিকে দীর্ঘ সময় মেয়ে মক্তব থেকে বাড়ি না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কবরস্থানের পাশে মেয়ের এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনার জানাজানি হলে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা আইন নিজের হাতে না তুলে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আনোয়ার মিয়াকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানা হেফাজতে নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই অমানুষিক ও বর্বর ঘটনার পর পুরো কালাপুর ইউনিয়নে ধিক্কার ও নিন্দার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন জানান, “ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে আটকে রাখলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশ সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করবে।”

Tags: ধর্ষণশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম