Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট

Saimum SajidbySaimum Sajid
২:১৬ pm ১৪, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
সহিদুল করিম বিপ্লব, রুপগন্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে ।
এসময় কারখানার মেশিনারিজ, ব্যাটারী ও নগদ টাকা কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং প্যাকেজিং ফ্যাক্টরীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রথমে ৩ জন লোক জোরপূর্বক কারখানায় প্রবেশ করেন। একপর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত করতে বললে তারা পিস্তল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে হাত পা মুখ বেঁধে পাশের একটি রুমে আটকে রাখে।
পরে পর্যায়ক্রমে তাদের সাথে থাকা প্রায় ৪০/৫০ জনের একটি দল অস্ত্রসহ কারখানায় প্রবেশ করে অফিসে থাকা নগদ টাকা লুট করে নেয়। পরবর্তীতে তারা একটি ট্রাক ও এক্সলেটর গাড়ী দিয়ে কারখানার ভিতরে থাকা কম্প্রেসার, মোটর, হোন্ডাসহ মূল্যবান কাঁচামাল লুট করে নিয়ে যায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি থাকায় কারখানার কর্মকর্তা কর্মচারীরা অসহায় হয়ে পড়ে।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল কাদের মিলন জানান, শুক্রবার রাতে ৪০-৫০ জনের একটি ডাকাতদল সন্ধ্যা কারখানায় ডুকে কারখানার ম্যানেজার সহ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২২ লাখ টাকা, কারখানার মেশিনারিজ ও মেশিন চালানোর ব্যাটারী সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে ট্রাক ও এক্সলেটর গাড়ী দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে ঘটনা পরিদর্শন করে। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পরে বিষয়টি জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ##
Tags: এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাডাকাতিরূপগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ
  • এমপি মুফতি আমির হামজার জামিন
  • মাদকসম্রাজ্ঞী ববিতার কুঁড়েঘরে এসি ও বিলাসবহুল জীবনযাপন
  • বিশ্ব রক্তদাতা দিবসে ঝালকাঠিতে রক্তদাতাদের সম্মাননা প্রদান
  • সদরপুরে ২২ দিন ধরে বিদ্যুৎহীন মাদ্রাসা, দুর্ভোগে ৩০০ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম