Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন মুফতি আমির হামজা

Bangla FM OnlinebyBangla FM Online
২:১২ pm ১৪, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ রোববার সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়া আমির হামজা দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন। আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও জানান, তিনি দুপুরে আদালতে আত্মসমর্পণের জন্য উপস্থিত হবেন।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। পরে আদালত তাকে সমন জারি করে নির্ধারিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে হাজির না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেয় আদালত।

বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আত্মসমর্পণ ও জামিন আবেদনকে কেন্দ্র করে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

Tags: আত্মসমর্পণআমির হামজাসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ
  • এমপি মুফতি আমির হামজার জামিন
  • মাদকসম্রাজ্ঞী ববিতার কুঁড়েঘরে এসি ও বিলাসবহুল জীবনযাপন
  • বিশ্ব রক্তদাতা দিবসে ঝালকাঠিতে রক্তদাতাদের সম্মাননা প্রদান
  • সদরপুরে ২২ দিন ধরে বিদ্যুৎহীন মাদ্রাসা, দুর্ভোগে ৩০০ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম