Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১২ জুন রাত থেকে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাচামারা বাজারে জনৈক শরমান শেখের মুদির দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর দুই ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। শুক্রবার (১২ জুন) রাত ১২টা ২০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চকমিরপুর গ্রামের মো: রজ্জব আলীর ছেলে মো. রনি (২৪) এবং বাঘুটিয়া পুরানপাড়া গ্রামের মো. শরীফ মোল্লার ছেলে মো. মাহাবুব (২১)। উভয়েই দৌলতপুর উপজেলার বাসিন্দা।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে রনির প্যান্টের পকেট থেকে একটি শপিং ব্যাগে রাখা ২০০ গ্রাম এবং মাহাবুবের হাতে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৫০০ গ্রাম।
এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৮ এবং জিআর নম্বর-৮৫।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাটির তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান।

বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চুয়াডাঙ্গায় রেলক্রসিং দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
  • হরমুজ প্রণালি নিরাপদে পার হলো জাপানি তেলবাহী জাহাজ
  • যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়
  • জামিনে মুক্তি পেয়েও মুক্তি মিলল না আ.লীগ নেতার, আবারও জেলগেটে আটক
  • সাকলায়েন–পরীমনি সম্পর্ক নিয়ে নায়িকার মন্তব্যে যা উঠে এসেছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম