Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপির মহাসচিব অ্যাম্বাসাডরের সাক্ষাৎ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২১ pm ০৮, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সং ঢাকায় বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং বিএনপি ও আইসিএপিপির মধ্যকার সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আইসিএপিপির মহাসচিব এ সময় বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পাশাপাশি আগামী জুনের শেষ দিকে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য ১৩তম সাধারণ পরিষদে বিএনপি প্রতিনিধিদলকে অংশগ্রহণের আহ্বান জানান।

বিএনপি নেতারা এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উভয় পক্ষই ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: অ্যাম্বাসাডরআইসিএপিপিবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম