মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ১ হাজার ১শত ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি জানান,আজ সকালে যমুনা সেতু পশ্চিম থানার গোল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে ১হাজার ১শত ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ আশরাফুল নামে মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখ ছেলে আশরাফুল ইসলাম(৪০)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

