মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (৫ জুন) স্পট গোল্ডের মূল্য ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৫২.২০ ডলারে নেমে আসে, যা সপ্তাহজুড়ে প্রায় ১.৮ শতাংশ পতন।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও সুদের হার বাড়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে চাপ সৃষ্টি করেছে। একই সময়ে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
অন্যদিকে, দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

