Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে মাদ্রাসায়ে ইলহামের ইকরার উদ্যোগে নূরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত

Saimum SajidbySaimum Sajid
৮:৫২ pm ০২, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় ইকরা একাডেমি ফাউন্ডেশন (IAF)-এর তত্ত্বাবধানে মাদ্রাসায়ে ইলহামে অনুষ্ঠিত হয়েছে “ইকরা নূরানী প্রতিযোগিতা”।

সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের কুরআনি শিক্ষা, মেধা ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দেয়।

আলো, জ্ঞান ও নৈতিকতায় ভরপুর পরিবেশে প্রতিযোগিতা শেষে গ্রুপভিত্তিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও সম্মাননার নিদর্শন হিসেবে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও খানকাহ সুফিয়ার গদ্দীনসীন হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদ রেজা রিজভী এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আনোয়ার হোসাইন ভোলা।

বক্তারা কুরআনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান। তারা এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. মুরাদ হোসেন-এর দিকনির্দেশনায় এই শিক্ষামূলক কার্যক্রম আরও সমৃদ্ধ হচ্ছে বলে অতিথিরা মত প্রকাশ করেন।

আয়োজন সফল করতে ইসলামবাগ এলাকার স্থানীয়দের সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: ইসলামবাগকুরআনি শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুল মতিনের শেষ বিদায়
  • বিদ্যালয়ের মাঠে বাজার বসানোর উদ্যোগে উত্তেজনা
  • নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
  • কমলগঞ্জে প্রবাসফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম