Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- খাইরুল কবির খোকন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৩ pm ০১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদী সদর উপজেলার করিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন।

প্রধান অতিথির বক্তব্যে খাইরুল কবির খোকন বলেন, “বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। ‘আমি মেজর জিয়া বলছি’— এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে তিনি স্বাধীনতা সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তীতে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর দূরদর্শী অবদান রয়েছে।”

খাইরুল কবির খোকন বলেন, “জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া আজ আরও শক্তিশালী। দেশের মানুষ এখনও তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনে অনুপ্রাণিত। বিএনপি সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির। আলোচনা সভায় করিমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Tags: জিয়াউর রহমানবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক
  • নীলফামারীতে কৃষক অ্যাপের লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু
  • জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে — ড. জিয়াউদ্দিন হায়দার
  • ঈদে দৌলতদিয়া বাস টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, ক্ষোভ পরিবহন শ্রমিকদের
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম