মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার (৩০ মে) দুপুরে পৌর শহরের দেওয়ান কমপ্লেক্স এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা গ্রুপের নেতাকর্মীরা।
দিনটি উপলক্ষে বাদ জোহর কোরআন খানির আয়োজন করা হয়। কোরআন খানি শেষে তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নাজমুল হক। দোয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট প্রয়াত শহীদ জিয়াউর রহমান, সহধর্মিণী বেগম খালেদা জিয়া, ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।
এসময় পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্চাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

