Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৯ pm ২৫, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার (২৫ মে) ঢাকার ফার্মগেট এলাকায় ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়ার ছাড় সংক্রান্ত কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি কোচে নারীদের জন্য পৃথক যাত্রার সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঈদের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মেট্রোরেল প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সাড়ে চার মিনিট পরপর ট্রেন চলাচল করছে। নতুন কোচ সংযোজন সম্ভব হলে এই ব্যবধান আরও কমানো যাবে।

এছাড়া শিক্ষার্থী, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড়ে কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। মেট্রোরেল ও আন্তঃনগর রেলে ২৫ শতাংশ ছাড়ে এই সুবিধা দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন।

ঈদুল আজহা ঘিরে দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন ধাপে ধাপে বন্ধের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় চালকের ভুল ছিল, তবে রাস্তা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।

Tags: ঈদনারীরেলমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে ৪৯ জন পুলিশ কনস্টেবল নিয়োগ
  • টাঙ্গাইলে কোদালের আঘাতে বড় ভাই নিহত
  • মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
  • ঝালকাঠিতে স্বামীর পৈত্রিক সম্পত্তি না পেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম