Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ২৪, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগ ও আত্মত্যাগের মহান স্মৃতিবিজড়িত ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানির শিক্ষা দেয়। এই শিক্ষা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা গড়ে তোলে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে কুরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে জামায়াত আমির বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি চলে গেলেও তাদের ষড়যন্ত্র পুরোপুরি শেষ হয়নি। তারা দেশে ও বিদেশে থেকে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মানবিক বাংলাদেশ গঠনের আন্দোলন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ঈদের শিক্ষা ধারণ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করে নিজের ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।

Tags: ঈদুল আজহাডা. শফিকুর রহমানপবিত্রবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম