Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদ উপলক্ষে নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ২৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদখ্যাত মান্দা উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ থেকে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ৫০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “অতীতেও এ ধরনের সহায়তার বরাদ্দ ছিল, তবে সাধারণ মানুষ অনেক সময় সে বিষয়ে অবগত থাকতেন না। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Tags: ঈদনওগাঁপরিবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
  • কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ
  • ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন
  • ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম