Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ২৩, মে ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চলতি মূলধন সহায়তা দিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন গভর্নর মোস্তাকুর রহমান।

ঘোষণা অনুযায়ী, মোট প্রণোদনার মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে ৪১ হাজার কোটি টাকা বিতরণ করবে এবং কেন্দ্রীয় ব্যাংক ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে। উভয় ক্ষেত্রেই সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে।

গভর্নর জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যাংক খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তবে উৎপাদন ও বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করাই এখন মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষি, পোশাক শিল্প, সিএমএসএমই, রপ্তানি বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুনঃঅর্থায়ন তহবিলের অংশ হিসেবে বন্ধ শিল্প পুনরায় চালু, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, রপ্তানি খাত, ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্টআপ, গ্রিন ইনভেস্টমেন্টসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই প্যাকেজ বাস্তবায়িত হলে জিডিপি প্রবৃদ্ধি, রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

Tags: গভর্নরঘোষণাতহবিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
  • সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
  • লালমনিরহাটে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সমিতি
  • রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম