Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামিসা হত্যাকাণ্ড: বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স সোসাইটি।

শনিবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চাঁদের কণা (জাতীয় শিশু-কিশোর সংস্থা) ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন এটিএম মমতাজুল করিম। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স সোসাইটির যুগ্ম মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংসতা জাতিকে স্তম্ভিত করেছে। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

তারা আরও বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অনেক সময় অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি করছে, যা প্রতিরোধে কঠোর পদক্ষেপ জরুরি।

মানববন্ধনে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং শক্তিশালীকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Tags: মানববন্ধনরামিসাহত্যাকাণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
  • সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
  • লালমনিরহাটে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সমিতি
  • রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম