Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৬ am ২৩, মে ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড প্রক্রিয়ায় নতুন করে কঠোর নীতি ঘোষণা করেছে মার্কিন কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, অস্থায়ী ভিসায় থাকা বিদেশি নাগরিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবেন না।

শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস) জানায়, বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া এখন থেকে সব আবেদনকারীকেই নিজ দেশে ফিরে গিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে।

নতুন এ সিদ্ধান্তকে অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করার ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী, পর্যটক ও অস্থায়ী কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে থেকেই স্থায়ী বসবাসের আবেদন করার দীর্ঘদিনের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।

নীতির সমালোচকদের মতে, আগের ব্যবস্থায় অনেক পরিবার আবেদন প্রক্রিয়ার সময় একসঙ্গে থাকতে পারত। নতুন নিয়মে এখন অনেক আবেদনকারীকে দীর্ঘ সময় আলাদা থাকতে হতে পারে, যা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় প্রভাব ফেলবে।

ইউএসসিআইএস জানিয়েছে, এখন থেকে ভিসাধারীদের নিজ দেশ থেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। সংস্থাটির দাবি, এতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আবেদন করার প্রবণতা কমবে এবং পুরো প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত হবে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও জানিয়েছে, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট আবেদনগুলোর জন্য ব্যতিক্রম থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই নীতি পরিবর্তন লক্ষাধিক অভিবাসী ও তাদের পরিবারের পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে এবং বৈধ প্রক্রিয়ায় থাকা অনেকেই জটিলতার মুখে পড়বেন।

Tags: গ্রিন কার্ডবিশেষ নিউজযুক্তরাষ্ট্রে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর ঘোড়াঘাটে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  • যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক
  • সিংগাইরে ২০ টাকা বাকী না দেয়ায় পান ব্যবসায়ীকে গলাটিপে হত্যা
  • জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত
  • নড়াইলে কিশোরীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম