Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা আসতে পারে

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৩ pm ২২, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা কমাতে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই খসড়ার ভিত্তিতে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত চুক্তিতে উভয় পক্ষ জল, স্থল ও আকাশপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে। পাশাপাশি একে অপরের সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা না চালানোর প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, দুই দেশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। হরমুজ প্রণালি ও আশপাশের গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও সমঝোতার কথা উল্লেখ রয়েছে।

খসড়ায় একটি যৌথ তদারকি ব্যবস্থার কথা বলা হয়েছে, যা চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে এবং কোনো বিরোধ দেখা দিলে তা সমাধানে কাজ করবে। চুক্তি কার্যকর হলে নির্ধারিত সময়ের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে অন্যান্য অমীমাংসিত ইস্যু সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি নিয়ে চূড়ান্ত মন্তব্য করা হয়নি। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও কৌশলগত জলপথ নিয়ে এখনো কিছু মতভেদ রয়ে গেছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগে দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে।

Tags: ইরানবিশেষ নিউজযুক্তরাষ্ট্রযুদ্ধবিরতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম