Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৬ pm ২১, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের বাঘাইছড়ি উপজেলায় শুভ আগমন উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে, ২০২৬) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে মডেল টাউন এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে সমবেত হয়।অনুষ্ঠানে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি।

বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব নূরুল ইসলাম জিন্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মো. গালিব হাসান, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি মো. ইসহাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান ইমরান।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইউনুছ মানিক, সদস্য সচিব মো. সোহেল রানা, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ছাত্রদলের মূল ভিত্তি হচ্ছে ‘শিক্ষা, ঐক্য ও প্রগতি’। রাঙামাটি জেলার প্রতিটি ইউনিটে ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তারা

আরও বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে একটি “গুপ্ত বাহিনী” নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রসমাজকে আরও সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় বক্তারা তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল রাজনৈতিক উদ্দেশ্যে দেশজুড়ে এই অপপ্রচার চালাচ্ছে যে, বিএনপি ‘জুলাই সনদ’ মানে না এবং তা বাস্তবায়নে তাদের কোনো সদিচ্ছা নেই। এই ধরণের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

অপপ্রচারকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জুলাই গণ-আন্দোলনে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি। আমাদের অসংখ্য নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং বছরের পর বছর ধরে নির্যাতন সহ্য করেছেন। এই ঐতিহাসিক বিপ্লব কোনো একক দল, মত বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়; এটি দেশের সর্বস্তরের ছাত্র-জনতার সম্মিলিত অর্জিত অধিকার।”

দেশের চলমান পরিস্থিতি উল্লেখ করে তারা বলেন, “সুতরাং, সাধারণ শিক্ষার্থী ও জনগণের মাঝে জুলাই আন্দোলন নিয়ে আর কোনো বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়াবেন না। ছাত্র-জনতার ঐক্যে ফাটল ধরানোর যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। এরপরও যদি কেউ এই ধরনের হীন অপপ্রচার অব্যাহত রাখে, তবে তার পরিণতি কখনোই ভালো হবে না। দেশের সচেতন জনগণকে সাথে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

সংবর্ধনা পর্ব শেষে অতিথিবৃন্দ স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ধর্ষণ মামলায় ভয়াবহ বর্ণনা দিল আসামি ও তার স্ত্রী
  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন
  • দিনাজপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট
  • দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী
  • পাকিস্তানের ব্যাটারকে তিরস্কার জানালো আইসিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম