Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানের ব্যাটারকে তিরস্কার জানালো আইসিসি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ২১, মে ২০২৬
in খেলাধুলা
A A
0

সিলেটে চলমান বাংলাদেশ–পাকিস্তান টেস্ট ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তান ক্রিকেটার সালমান আলি আগাকে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে আউট হওয়ার পর হতাশা প্রকাশ করতে গিয়ে তিনি ব্যাট দিয়ে বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন বলে অভিযোগ উঠে। পাকিস্তানের ইনিংসের ৮২তম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার সময় এই আচরণ করেন তিনি।

ঘটনার পর আইসিসি ক্রিকেট আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় সালমান আলি আগার বিরুদ্ধে। ওই ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের সম্পত্তির অপব্যবহার নিষিদ্ধ।

আইসিসি জানায়, খেলোয়াড় নিজেই অভিযোগ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

এ নিয়ে গত ২৪ মাসে সালমান আলি আগার এটি দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গ। এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও একই ধারা লঙ্ঘনের দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দাঁড়িয়েছে দুই।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসে কোনো খেলোয়াড় চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয়। দুই সাসপেনশন পয়েন্ট হলে খেলোয়াড়কে এক টেস্ট, দুটি ওয়ানডে অথবা দুটি টি–টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়।

Tags: #পাকিস্তান_ক্রিকেট#বাংলাদেশ_পাকিস্তান#সালমান_আলি_আগাআইসিসিবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
  • ধর্ষণ মামলায় ভয়াবহ বর্ণনা দিল আসামি ও তার স্ত্রী
  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন
  • দিনাজপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট
  • দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম