Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলের মৃত্যুর অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ১৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সুন্দরবন খুলনা রেঞ্জের পাটকোষ্টা অফিস সংলগ্ন হেলাতলী খালে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের গুলিতে এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। এতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত জেলের নাম আমিনুর রহমান (৪৫)। তিনি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। পরিবারের দাবি, চার দিন আগে বৈধ পাস নিয়ে তিনি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী জেলেরা জানান, সকালে দুটি নৌকায় চারজন জেলে হেলাতলী খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের থামতে বলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে গুলির ঘটনা ঘটে এবং আমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পরে সহকর্মীরা তার মরদেহ উপকূলে নিয়ে আসেন।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বনদস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় টহল চলছিল। একজন জেলের মৃত্যুর ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসীর মধ্যে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

Tags: অভিযোগমৃত্যুসুন্দরবন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিজিটাল পদ্ধতিতে ধান কিনে সরকার, জানেন না গ্রামের অনেক কৃষক
  • শ্রীমঙ্গলে ডিএনসির অভিযানে নারী আটক
  • সরাইলে সড়কের পাশে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
  • পবিপ্রবি ভিসির বিদায় ঘণ্টা: শেষ মুহূর্তে ১০৪ জনকে অবৈধ নিয়োগের তোড়জোড়
  • বেনাপোল কাস্টমস কমিশনারের সঙ্গে জামায়াত নেতার বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম