সরকারপ্রধানের সঙ্গে সম্পাদক পরিষদের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
বৈঠকে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টাদের পাশাপাশি সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।

