Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমাণ চেয়েছে বার কাউন্সিল

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১২ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

কলকাতা হাইকোর্টে একটি মামলায় অংশ নেওয়ার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ভারতের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন-পরবর্তী সহিংসতা ও উচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট ও আইনজীবীর পোশাকে আদালতে বক্তব্য রাখেন। ওই ঘটনার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বার কাউন্সিল অব ইন্ডিয়া এক চিঠিতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তার এনরোলমেন্ট, প্র্যাকটিস স্ট্যাটাস এবং আইনজীবী হিসেবে নিবন্ধনের বৈধতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাতে বলেছে।

চিঠিতে জানতে চাওয়া হয়েছে, তিনি আদৌ বার কাউন্সিলে নিবন্ধিত কি না, তার এনরোলমেন্ট নম্বর ও তারিখ কী, মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি আইন পেশা স্থগিত করেছিলেন কি না, পুনরায় প্র্যাকটিস শুরু করতে কোনো আবেদন করেছেন কি না এবং বর্তমানে তার প্র্যাকটিস সার্টিফিকেট বৈধ রয়েছে কি না।

এছাড়া সংশ্লিষ্ট সব নথির সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে কোনো নথি পরিবর্তন বা সংশোধন না করার কথাও বলা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে ভারতের আইন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও এ বিষয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Tags: আইনজীবীবন্দ্যোপাধ্যায়বিশেষ নিউজমমতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম