Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪২ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

‎ এমএ আউয়াল আশিক

‎মুন্সীগঞ্জের সিরাজদীখানে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা (৭২) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
‎
‎নিহত তাহেমন নেছা উপজেলার চম্পকদি গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী। ‎পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুরে দাদি তাহেমন নেছা নাতনি জেরিন আক্তারকে (৭) সাথে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে গেলে দাদির হাত ফসকে নাতনি পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন দাদি তাহেমন নেছা। এ সময় জেরিনকে এলাকাবাসী জীবিত উদ্ধার করতে পারলেও দাদি পানিতে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর দাদিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।
‎
‎‎স্থানীয়রা দাদি এবং নাতনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতে চিকিৎসক
‎দাদি তাহেমন নেছাকে মৃত্যু ঘোষনা করেন। নাতনি জেরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
‎
‎‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
‎
‎সিরাজদীখাম থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। দাদি মারা গেছেন আর নাতনি এখন ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে সুস্থ আছেন। আহত শিশু জেরিনের বাবা সিরাজ মাঝি একজন সেনা সদস্য।

Tags: পানিতে ডুবে মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালে যাচাইবিহীন সংবাদ ও ‘হলুদ সাংবাদিকতা’র বিরুদ্ধে মানববন্ধন
  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম