Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর শুভ উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ১১, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:

কবিতা আবৃত্তি, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের অন্যতম ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম এশিয়া পোস্ট। সোমবার বেলা ১১টায় জেলা শহরের ফুড প্যালেস কনভেনশন সেন্টারে এশিয়া পোস্ট নওগাঁ ইউনিটের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস নওগাঁর উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ডিজিটাল গণমাধ্যমের বিস্তৃত পরিসরে এশিয়া পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। বিশেষ করে প্রতিষ্ঠানটির নিজস্ব ‘ফ্যাক্ট চেক’ ব্যবস্থা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে এবং অপসাংবাদিকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন অর রশিদ। এসময় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখার ওসি সাহাবুদ্দিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক শফিক ছোটন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম তালুকদার, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহাবুবুর সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শামীনুর রহমান শামীম, সমাজসেবক ও মানবাধিকার কর্মী নাইস পারভিন এবং এশিয়া পোস্ট নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগসহ জেলার সিনিয়র সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বর্ষীয়ান সাংবাদিক কায়েস উদ্দিন তার দরাজ কণ্ঠে একটি কবিতা আবৃত্তি করে এশিয়া পোস্টকে উৎসর্গ করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে ভিন্নমাত্রার আবেগ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।

Tags: গণমাধ্যমনওগাঁশিয়া পোস্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান
  • ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি পাচ্ছে বিএসএফ
  • উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রুমে চরম ঝুঁকি, আতঙ্কে রোগী ও কর্মীরা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক
  • কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম