Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৮ pm ১০, মে ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মাসুদুর রহমান ইফতি

হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

রবিবার দুপুরে সিলেট থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে জাহিদুলের মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জাহিদুল বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পৌর বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয় সংবাদকর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।

সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে ধুলিয়াখাল বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ সড়কে বিরতিহীন বাস এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এই ছোট্ট রাস্তায় প্রতিযোগিতা আর বেপরোয়া গতির নামে প্রতিনিয়ত চলছে মৃত্যুর মিছিল। কিছুদিন পরপরই কোনো না কোনো পরিবারের বুক খালি হয়ে যাচ্ছে।

যাত্রীদের সাথে বিরতিহীন বাসগুলোর স্টাফদের আচরণ দেখলে মনে হয়, যাত্রীরা মানুষ নয়—তাদের কাছে যেন জিম্মি। দুর্ব্যবহার, বেপরোয়া আচরণ আর উন্মাদ গতিতে গাড়ি চালিয়ে প্রতিদিন সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

জাহিদের মতো আর কোনো তরতাজা প্রাণ হারানোর আগেই এই বাস সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে। সবার মিলে এদের বিরুদ্ধে দাঁড়ানো এখন সময়ের দাবি।

Tags: ধুলিয়াখালমোটরসাইকেলের ধাক্কাহবিগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • যশোরের যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক
  • শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ উদ্বোধন
  • সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম