Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ বিআরটিসি বাসসহ ৬ দফা দাবি চাকসুর

Muskan ParvezbyMuskan Parvez
৬:০০ pm ১০, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে ৬ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

একই সঙ্গে চলমান উদ্যোগ, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

রোববার (১০ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে দ্রুত বাস্তবায়নযোগ্য ৬ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো—

১. শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটে বিনা ভাড়ায় চলাচলের উদ্দেশ্যে অন্তত ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু করা।
২. অন্তত ১০টি নতুন ই-কার সার্ভিস চালু করা।
৩. শাটল ট্র্যাকার অ্যাপের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
৪. চলতি সপ্তাহের মধ্যেই শহরমুখী ফিরতি বাস সার্ভিস চালু করা।
৫. টেকনিক্যাল হল্ট বন্ধ করে অক্সিজেন স্টপেজ চালু করা।
৬. শাটল ট্রেনের সব শিডিউলে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি যাতায়াত ব্যবস্থার উন্নয়নে চাকসুর নেওয়া ১০টি উদ্যোগ ও তার অগ্রগতির তথ্য তুলে ধরেন।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে—শহর থেকে ফিরতি বাস সার্ভিস চালু, ই-কার সার্ভিস সম্প্রসারণ, শাটল ট্রেন সেবা সংস্কার, ডেডিকেটেড বিআরটিসি বাস সার্ভিস চালুর উদ্যোগ, স্বল্প ভাড়ায় ক্যাম্পাস-টু-শহর বিআরটিসি সার্ভিস, ক্যাম্পাসে অপেক্ষমাণ বিআরটিসি বাসের চক্রাকার ব্যবহার, টেকনিক্যাল হল্ট বন্ধ ও অক্সিজেন স্টপেজ চালুর দাবি, শাটল ট্র্যাকার অ্যাপ চালু, সিএনজি চলাচলে শৃঙ্খলা আনা এবং জোবাইক ও ইলেকট্রিক স্কুটার চালুর পরিকল্পনা।

মো. ইসহাক ভূঁইয়া বলেন, “আজ উত্থাপিত দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এখন সবকিছু প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা
  • সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম