Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিখোঁজ তরুণী উদ্ধার ও পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ০৮, মে ২০২৬
in অপরাধ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে (২৩) কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে আভিযানিক দল কলাতলি ‘হাইপেরিয়ান সীপাল’ আবাসিক হোটেলের ৬/সি নম্বর রুমে অভিযান পরিচালনা করে নিখোঁজ তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার সাথে সরাসরি জড়িত ২ জন অপহরণকারীকে হাতে-নাতে গ্রেফতার করে। পাচার কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৪-৫৩২৩) জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ ফাক্রিকাটার ছুরত আলমের পুত্র শামসুল আলম (৩৩) এবং কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড খরুলিয়া ঘাটপাড়ার মমতাজ আহমেদের পুত্র ড্রাইভার শাহ আলম (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এলাকায় প্রভাবশালী ও ধূর্ত প্রকৃতির লোক হিসেবে তাদের পরিচিতি রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সিন্ডিকেট গড়ে তুলেছে। বিশেষ করে চালক শাহ আলমের মাইক্রোবাসটি ব্যবহার করে দুর্গম এলাকা থেকে ভিকটিমদের কৌশলে অপহরণ করে পর্যটন এলাকায় নিয়ে আসত। সাধারণ জনগণের নিকট তারা ভদ্রবেশী হলেও পর্দার আড়ালে তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য, যারা মূলত অসহায় নারী ও তরুণীদের টার্গেট করে পাচার বা অনৈতিক উদ্দেশ্য হাসিল করত।

উল্লেখ্য যে, তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিপূর্বে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। অভিযোগ প্রাপ্তির মাত্র ১২ ঘন্টার ব্যবধানে এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে তরুণী উদ্ধার হয়।

উদ্ধার তরুণী এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জব্দ গাড়িসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি
  • ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
  • নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি
  • সাহিত্যের সব শাখায় বিচরণই কবিকে নোবেল এনে দিয়েছে : মির্জা ফখরুল
  • স্কুলের মিড-ডে মিল খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম