Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চা-শ্রমিকদের নিয়ে চা-বোর্ডের চেয়ারম্যানের বক্তব্যে ক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৩ pm ০৮, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

চা-শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যকে ‘নিষ্ঠুর উপহাস’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটির নেতারা বলেছেন, জাতীয় টেলিভিশনে দেওয়া চেয়ারম্যানের বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও কষ্টকে অপমান করেছে।

শুক্রবার (৮ মে) সংগঠনের দপ্তর সম্পাদক দীপ্ত নায়েক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতী ও সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক বলেন,বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাহ উদ্দীন আহমেদ একটি টকশোতে দাবি করেছেন,চা-শ্রমিকরা মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করেন এবং তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত। নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী,এ ধরনের বক্তব্য শুধু অসত্য ও বিভ্রান্তিকরই নয়,বরং শোষিত চা-শ্রমিকদের কঠিন জীবনসংগ্রামের প্রতি অবমাননাকর আচরণ।

তারা বলেন,বাস্তবে চা-শ্রমিকরা বর্তমানে দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে অমানবিক পরিবেশে কঠোর পরিশ্রম করছেন। নির্ধারিত ‘নিরিখ’ পূরণ করতে অনেক ক্ষেত্রেই তাদের ৮ ঘণ্টার বেশি সময় কাজ করতে হয়।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়,অধিকাংশ চা-বাগানে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয় না। বিশুদ্ধ পানীয় জল, বিশ্রামের ছাউনি কিংবা রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার ন্যূনতম ব্যবস্থাও অনেক জায়গায় নেই। ফলে মজুরি বৃদ্ধি বা ভূমির অধিকারের পাশাপাশি মৌলিক মানবিক ও নাগরিক অধিকার নিয়েও প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে চা-শ্রমিকদের।

নেতৃবৃন্দ আরও বলেন,চা-শ্রমিকদের কাজের প্রতি অনীহা কিংবা তাদের ব্যক্তিগত জীবনাচার নিয়ে চেয়ারম্যান যে নেতিবাচক মন্তব্য করেছেন, তা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাসকে খাটো করেছে। তারা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ভুমি অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • কংগ্রেস–বাম সমর্থনে সরকার গঠনের পথে থালাপতির টিভিকে
  • বউ বাপের বাড়ি গেলে কেন খুশি হন স্বামীরা?
  • ওমান সাগরে জাহাজ আটক, নতুন করে উত্তেজনা ছড়াল
  • নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম